
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – মেট্রো স্টেশন এলাকা এবং ট্রেনের ভেতরে অনুমতি ছাড়া যেকোনো ধরনের ভিডিও বা কনটেন্ট তৈরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমটিসিএলের পরিচালক এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে মেট্রো স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, যাতায়াতের পথ এবং ট্রেনের ভেতরে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের কার্যক্রম চালানো যাবে না। এর মধ্যে রয়েছে শর্ট ভিডিও তৈরি করে ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ছবি তোলা, লাইভ স্ট্রিমিং এবং শুটিং।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে অনুমতি ছাড়া এসব কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্ট আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ডিএমটিসিএলের বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩ অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বাণিজ্যিক শুটিং বা ভিডিও করার জন্য আবেদনের সুযোগ রাখা হয়েছে।
এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মেট্রো রেলে অনুমতি ছাড়া ভিডিও ও কনটেন্ট তৈরি নিষিদ্ধ first appeared on DesheBideshe.



