প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ফ্যামিলি কার্ড প্রদান, খাল খনন কর্মসূচি, উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী প্রদান, ক্রীড়া ভাতা সহ একের পর এক কার্যক্রম শুরু করেছে সরকার। ১৪ এপ্রিল নববর্ষের দিন কৃষক কার্ড প্রদান শুরু হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৪ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী বলেন, এতে মূল্যস্ফীতি বাড়বেনা বরং অর্থনীতি শক্তিশালী হবে।




