মুসলিমবিরোধী স্লোগানে ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন | চ্যানেল আই অনলাইন

মুসলিমবিরোধী স্লোগানে ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপের আগে বার্সেলোনায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল স্পেন-মিশর। এস্পানিওল স্টেডিয়ামে ম্যাচটি গোলশূন্য ড্র হলে হয়। ম্যাচের ফলাফল ছাপিয়ে এদিন গ্যালারি থেকে আসা মুসলিম-বিদ্বেষী স্লোগান ও উগ্র আচরণ ফুটবল বিশ্বকে ক্ষুব্ধ করেছে। গ্যালারি থেকে স্পেনের দর্শকদের এমন আচণের কারণে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করেছে ফিফা।

ম্যাচ শেষে এই ঘটনার তীব্র নিন্দা জানান স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে তদন্তের কথা জানিয়েছে স্পেন। দেশটির পুলিশ জানিয়েছে, ম্যাচ চলাকালীন শোনা যাওয়া ‘ইসলামবিরোধী’ ও উগ্র আচরণ ও স্লোগানের বিষয়ে তারা তদন্ত করছে। গত সপ্তাহে স্প্যানিশ পুলিশও ওই স্লোগানগুলোর বিষয়ে একটি তদন্ত শুরু করেছে।

তবে এতে পার পাচ্ছে না আরএফইএফ। ম্যাচের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ এবং রেফারি, ম্যাচ পরিদর্শক ও নিরাপত্তা দলের রিপোর্ট পর্যালোচনার পর ফিফা তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে ঘটে যাওয়া ঘটনার জন্য ফিফা আরএফইএফ-এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।’

ওই ম্যাচে বিরতির সময় জায়ান্ট স্ক্রিনে একটি বিশেষ বার্তা দেখা যায়। সেখানে সমর্থকদের উগ্রবাদী মন্তব্য ও বর্ণবাদী গান থেকে বিরত থাকার থাকার জন্য মাইকে বারবার নির্দেশ দেয়া হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও একই সতর্কতা দেয়া হলে দর্শকদের একটি অংশ উল্টো দুয়োধ্বনি দেয়।

এই ঘটনায় শাস্তি হিসেবে আরএফইএফ এর বিরুদ্ধে বড় অংকের জরিমানা এবং স্টেডিয়াম বন্ধ রাখার মতো শাস্তি হতে পারে।

Scroll to Top