মুন্সিগঞ্জে ১৪টি তাজা ককটেল উদ্ধার, আটক তিন | চ্যানেল আই অনলাইন

মুন্সিগঞ্জে ১৪টি তাজা ককটেল উদ্ধার, আটক তিন | চ্যানেল আই অনলাইন

মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দিতে অভিযান চালিয়ে ১৪ টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামের জয়নাল খা’র বসতবাড়ির পরিত্যক্ত বাথরুম ৪টি প্লাস্টিকের বালতিতে সংরক্ষিত থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম আমঘাটা গ্রামে অভিযান চালায়। এসময় জয়নাল খা’র বসতভাড়ির পরিত্যক্ত বাথরুম তল্লাসি করে সমুদয় ককটেল পাওয়া যায়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।

Scroll to Top