মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মত্তগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত শাহাদাত (২৭) শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়দের দাবি, শাহাদাতের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন চুরির অভিযোগ রয়েছে। এর আগেও তিনি একাধিকবার চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হন।


