মুক্তিযুদ্ধের ধারাবাহিক কমিকস—কিলোফ্লাইট

মুক্তিযুদ্ধের ধারাবাহিক কমিকস—কিলোফ্লাইট

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল সর্বস্তরের মুক্তিকামী মানুষ। যে যেভাবে পেরেছে, অংশ নিয়েছে দেশকে শত্রুমুক্ত করার সংগ্রামে। শুরু থেকেই গেরিলা যুদ্ধের ওপর নির্ভরশীল ছিলেন মুক্তিযোদ্ধারা। কিন্তু প্রতাপশালী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য প্রয়োজন ছিল যুদ্ধবিমানের। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পরই বিভিন্ন জায়গা থেকে পালিয়ে এসেছিলেন বাংলাদেশের বৈমানিকেরা। পরে তাঁদের নিয়ে গঠিত হয় বাংলাদেশ বিমানবাহিনী।

পাকিস্তানি সেনাবাহিনীর শক্তি কমাতে প্রয়োজন ছিল এক মোক্ষম আঘাতের। সেটা হলো পাক সামরিক বাহিনীর তেলের জোগান ধ্বংস করা। সে লক্ষে পরিকল্পনা করা হয় নারায়ণগঞ্জের গোদনাইলের তেলের ডিপো এবং পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে হামলার। দুর্ধষ৴ এই অপারেশনের নাম দেওয়া হয় ‘অপারেশন কিলোফ্লাইট’। নবগঠিত বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ কমান্ডার এ কে খন্দকারের নেতৃত্বে এই অপারেশনে অংশ নেন বাংলাদেশের দুঃসাহসী বৈমানিকেরা। নারায়ণগঞ্জের গোদনাইলে অপারেশন চালান স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ, ফ্লাইট অফিসার বদরুল আলাম এবং সাহাবউদ্দীন আহমেদ। পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে অপারেশন চালান ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, ক্যাপ্টেন আকরাম আহমেদ। তাঁদের এই অকুতোভয় আক্রমণে দিশাহারা হয়ে যায় পাকিস্তানি হানাদাররা। অপারেশন কিলোফ্লাইট ত্বরান্বিত করে বাংলাদেশের বিজয়। ঐতিহাসিক এই অপারেশন অবলম্বনে আমাদের কমিকস অপারেশন কিলোফ্লাইট। চিত্রনাট্য লিখেছেন আদনান মুকিত। এঁকেছেন মেহেরাব সিদ্দিকী সাবিত

সূত্র: দ্য ডেইলি স্টার, বিবিসি, দীপ্ত টিভি

Scroll to Top