মা হতে চলেছেন ‘কাভি খুশি কাভি গম’র সেই ছোট্ট ‘পূ’ | চ্যানেল আই অনলাইন

মা হতে চলেছেন ‘কাভি খুশি কাভি গম’র সেই ছোট্ট ‘পূ’ | চ্যানেল আই অনলাইন

২০০১ সালে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ছবি ‘কাভি খুশি কাভি গম’। যে ছবির অন্যতম জনপ্রিয় চরিত্র ছিল ‘পূ’ অর্থাৎ ‘পূজা’! যেই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মালভিকা রাজ। যদিও তিনি এখন আর সেই ছোট্ট ‘পূ’ নেই।

খুব তাড়াতাড়িই মা হতে চলেছেন মালভিকা। অভিনেত্রী নিজেই সমাজমাধ্যমে এই সুখবর দিয়েছেন।

জানিয়েছেন যে তিনি এবং তার স্বামী প্রণব বাগ্গা তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। সেই মুহূর্তটা তাই দু’জনের জন্যই বিশেষ হতে চলেছে।

মালভিকা তার স্বামী প্রণবের সঙ্গে বেশকিছু ছবি ভাগ করে নিয়েছেন। যেখানে তাদের দু’জনকে বাবা ও মা লেখা দুটি টুপি পরে থাকতে দেখা যাচ্ছে। অভিনেত্রী তার গর্ভাবস্থা পরীক্ষার কিট নিয়ে পোজ দিয়েছেন। ছবিগুলোতে ধরা পড়েছে দম্পতির খুনসুটিও।

২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন মালভিকা। পাত্রের নাম প্রণব বগ্গা। পেশায় তিনি একজন ব্যবসায়ী। একাধিক কোম্পানির ডিরেক্টর। প্রায় ১০ বছরের প্রেম ছিল মালভিকা-প্রণবের। এবার  বিয়ের দেড় বছরের মাথায় দম্পতি দুই থেকে তিন হতে চলেছেন। মালবিকার ওই পোস্টে শুভেচ্ছায় ভরিয়েছেন বলি তারকা থেকে নেটিজেনরা।

Scroll to Top