এনসিসি ব্যাংক দুই থেকে ছয় বছর মেয়াদে এই ডাবল বেনিফিট স্কিম দিচ্ছে। সুদের হার ১০ শতাংশ। এনসিসি ব্যাংকের ওয়েবসাইটে দেখা যায়, ২৫ হাজার টাকা থেকে শুরু করে ২০ লাখ টাকা পর্যন্ত প্রাথমিক জমা দেওয়া যায়।
ধরা যাক, কোনো গ্রাহক প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা জমা দেবেন। এখন দুই বছর মেয়াদে তিনি সেই টাকা দ্বিগুণ করতে চাইলে মাসে মাসে দিতে হবে ৭৩১ টাকা। তিন বছরের মেয়াদে ৩৮৭ টাকা; চার বছরের মেয়াদে ২১৬ টাকা; পাঁচ বছরের মেয়াদে ১১৪ টাকা ও ছয় বছরের মেয়াদে ৪৭ টাকা।
প্রাথমিক জমা ৫০ হাজার টাকা হলে দুই বছর মেয়াদে তা দ্বিগুণ করতে মাসিক কিস্তি দিতে হবে ১ হাজার ৪৬২ টাকা; তিন বছর মেয়াদে ৭৭৪ টাকা; ৪ বছর মেয়াদে ৪৩২ টাকা; পাঁচ বছর মেয়াদে ২২৮ টাকা ও ছয় বছর মেয়াদে ৯৩ টাকা।


