
ছবি: সংগৃহীত
মালয়েশিয়া থেকে অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের চেষ্টা করার সময় ১৬ অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন ইন্দোনেশিয়ার নাগরিক এবং বাকি আটজন বাংলাদেশের নাগরিক।
গত সোমবার (৩১ আগস্ট) রিয়াউ প্রদেশের দুমাই শহরের পশ্চিম দুমাই জেলার পুরনামা এলাকার পানতাই পুরনামা উপকূলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নৌপথে সীমান্ত পার হতে তারা দুই ইঞ্জিনের একটি স্পিডবোট ব্যবহার করেছিলেন।
দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাঝি জানান, রোববার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, ইন্দোনেশীয় ও বাংলাদেশি নাগরিকদের একটি দল পানতাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ ঘাট দিয়ে দেশটিতে প্রবেশের পরিকল্পনা করছে। পরে ওই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, তথ্য পাওয়ার পর যৌথ বাহিনীকে পানতাই পুরনামার উপকূল ও জলসীমায় নজরদারি, অনুসন্ধান এবং সন্দেহভাজনদের গতিরোধের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন দুমাই নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ক্যাপ্টেন ওয়াহইউ উইদি বিদায়াত। অভিযানে অংশ নেওয়া সদস্যদের তিনটি দলে ভাগ করা হয়।
নৌঘাঁটির কুইক রেসপন্স টিমের পাশাপাশি নৌবাহিনীর একাধিক ইউনিট অভিযানে অংশ নেয়। এর মধ্যে ছিল ১ নম্বর আঞ্চলিক নৌ কমান্ডের (কোদায়েরাল-১/বেলাওয়ান) সমুদ্র গোয়েন্দা ইউনিট ‘ইনটেলমার’ এবং ১ নম্বর নৌবহর কমান্ডের (কোয়ারমাদা-১) ইনটেলমার অপারেশনস টাস্কফোর্স।
নৌবাহিনীর সদস্যরা সুঙ্গাই দুমাই মেরিটাইম পটেনশিয়াল পোস্ট থেকে অভিযান পরিচালনার জন্য ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।
প্রতিবেদক
নুসরাত তওরীন আহমেদ
বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…