মার্কিন সামরিক বিমানকে সিসিলির ঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি – DesheBideshe

মার্কিন সামরিক বিমানকে সিসিলির ঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি – DesheBideshe

মার্কিন সামরিক বিমানকে সিসিলির ঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি – DesheBideshe

মধ্যপ্রাচ্য, ৩১ মার্চ – মধ্যপ্রাচ্যগামী যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা সামরিক ঘাঁটিতে অবতরণের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইতালি।

মঙ্গলবার ৩১ মার্চ ইতালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএআই এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেত্তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই অনুরোধটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সামরিক বিমানগুলো যখন আকাশে উড়ছিল, ঠিক তখনই এই অবতরণের অনুরোধ জানানো হয়েছিল।

সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী, এই ফ্লাইটের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগে থেকে কোনো ধরনের অনুমতি চাওয়া হয়নি। এমনকি ইতালির সামরিক নেতৃত্বের সঙ্গে কোনো আগাম আলোচনাও করা হয়নি। ফ্লাইটগুলো মাঝআকাশে থাকার সময় হঠাৎ করে অবতরণের বিষয়টি জানানো হয়।

পরবর্তীতে তদন্ত করে দেখা যায় যে, এগুলো সাধারণ কোনো লজিস্টিক বা রসদবাহী ফ্লাইট ছিল না। এই কারণেই ইতালির সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় বিমানগুলোকে সিগোনেলা সামরিক ঘাঁটিতে অবতরণ বা ব্যবহারের অনুমতি দেওয়া সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এ এম/ ৩১ মার্চ ২০২৬



Scroll to Top