মামলা মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হলে সাকিবের বিষয়ে নমনীয় থাকবে সরকার – DesheBideshe

মামলা মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হলে সাকিবের বিষয়ে নমনীয় থাকবে সরকার – DesheBideshe

মামলা মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হলে সাকিবের বিষয়ে নমনীয় থাকবে সরকার – DesheBideshe

ঢাকা, ১৮ মার্চ – জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো আইনিভাবে মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হলে, তার দলে ফেরার বিষয়ে সরকার ইতিবাচক ও নমনীয় দৃষ্টিভঙ্গি পোষণ করবে।

মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই কথা স্পষ্ট করেছেন। তিনি জানান, সাকিবের বিষয়টি সম্পূর্ণ একটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের আওতাভুক্ত।

তার নামে যেসব মামলা রয়েছে, সেগুলো তাকে ব্যক্তিগত উদ্যোগে মোকাবিলা করতে হবে। যদি তিনি আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণিত হয়ে ফিরে আসেন, তবে সরকার তার বিষয়ে নমনীয় থাকবে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের আগে থেকেই সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন।

সম্প্রতি তার বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক অভিযোগে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে সাকিবকে দলে ফেরানোর উদ্যোগ নিচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। তবে ক্রীড়া প্রতিমন্ত্রীর এই সর্বশেষ বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে যে, দলে ফিরতে হলে আইনি লড়াইটা সাকিব আল হাসানকে একাই লড়তে হবে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে।

এ এম/ ১৮ মার্চ ২০২৬



Scroll to Top