মাদারীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুই শিশুসহ ১০ জন আহত – DesheBideshe

মাদারীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুই শিশুসহ ১০ জন আহত – DesheBideshe

মাদারীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুই শিশুসহ ১০ জন আহত – DesheBideshe

মাদারীপুর, ২০ মার্চ – মাদারীপুরের রাজৈরে যাত্রীবহনকারী একটি পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি শুক্রবার (২০ মার্চ) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঢাকা থেকে যাত্রীবহন করে বরিশালের দিকে যাচ্ছিল একটি পিকআপ। রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিশুসহ ১০ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা নেয়। দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি সরিয়ে দেওয়ায় সকাল সাড়ে ৭টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে থাকার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের চিকিৎসা সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এনএন/ ২০ মার্চ ২০২৬



Scroll to Top