মাদকের টাকার খোঁজে অনুসন্ধান সীমিত, তালিকায় ‘গডফাদার’ ২৩ হাজার

মাদকের টাকার খোঁজে অনুসন্ধান সীমিত, তালিকায় ‘গডফাদার’ ২৩ হাজার

তালিকায় ‘গডফাদার’ ২৩ হাজার

ডিএনসির সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে মাদকের ‘গডফাদার’ হিসেবে ২৩ হাজার ৩৬ জনের নাম রয়েছে। বিভাগভিত্তিক হিসাবে ঢাকায় ৪ হাজার ৮৩৯ জন, চট্টগ্রামে ৪ হাজার ৭৬৬, রাজশাহীতে ৪ হাজার ২৩৫, খুলনায় ৩ হাজার ১৮৪, বরিশালে ১ হাজার ২৩৭, সিলেটে ১ হাজার ১৯৭, রংপুরে ১ হাজার ৯৬৯ ও ময়মনসিংহে ১ হাজার ৬০৯ জন।

সিআইডির চলমান ৬৮টি পৃথক অনুসন্ধানেও মাদক কারবারিদের দেড় শতাধিক পৃষ্ঠপোষকের নাম এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কর্মকর্তারা বলছেন, অনুসন্ধান শেষে প্রকৃত সংখ্যা জানা যাবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, শুধু রাজধানীতেই মাদকের ‘গডফাদার’ আছেন অন্তত ৪০০ জন। তাঁদের অনেকে গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে আবার একই অপরাধে জড়াচ্ছেন।

Scroll to Top