মাতুয়াইলে ‘কেয়ার ডি-ল্যাব এন্ড কনসালটেশন সেন্টার’ উদ্বোধন | চ্যানেল আই অনলাইন

মাতুয়াইলে ‘কেয়ার ডি-ল্যাব এন্ড কনসালটেশন সেন্টার’ উদ্বোধন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বমানের মেশিনারিজ ও বিভাগীয় বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক পরিচালিত “কেয়ার ডি-ল্যাব এন্ড কনসালটেশন সেন্টার”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর মাতুয়াইল, মিন্ট চত্ত্বরের পশ্চিমের মুখে এটির উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জয়নুল আবেদীন।

বিশিষ্ট চিকিৎসক ডা. হারুনুর রশীদের সভাপতিত্বে এবং কেয়ার ডি-ল্যাব অ্যান্ড কনসালটেশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ জুনাইদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

GOVT

এ ছাড়াও বিশিষ্ট চিকিৎসক ডা. আহমদ মুরতজা, ডা. আলী আশরাফ খান, ডা. আব্দুল্লাহ আল আমিন, ডা. আব্দুল মালেক, অধ্যক্ষ মুফতী মিজানুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, ডি এম আব্দুর রহমান, প্রফেসর (কর্নেল-অব:) ডা. জেহাদ খান, প্রফেসর ডা. সালমা ইসলাম চৌধুরী, প্রফেসর ডা. আহমদ মরতুজা চৌধুরী, প্রফেসর ডা. সাইফ উদ্দৌলা, ডা. মোহাম্মদ মজিবুর রহমান, ডা. আলী আশরাফ খান, ডা. মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ দেশের বরেণ্য চিকিৎসক, বিশিষ্টজন ও মিডিয়া ব্যক্তিবর্গ প্রমুখ।

Chokroanimation

Scroll to Top