ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ – DesheBideshe

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ – DesheBideshe


ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ – DesheBideshe

ময়মনসিংহ, ২১ জুলাই – ময়মনসিংহে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জগামী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার রঘুরামপুর এলাকার আবেদা খাতুন, তারাকান্দা উপজেলার শিলা আক্তার এবং নগরীর জুবলিঘাট এলাকার দেবরাজ ঘোষ। স্থানীয় সূত্রে জানা গেছে, শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের পাশে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। বর্তমানে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এস এম/ ২১ জুলাই ২০২৬



Scroll to Top