মধ্যরাতে পথ দুর্ঘটনা, দুধের গাড়ির সঙ্গে ধাক্কা, হাওড়ায় মৃত্যু হল দুই বাইক আরোহীর

মধ্যরাতে পথ দুর্ঘটনা, দুধের গাড়ির সঙ্গে ধাক্কা, হাওড়ায় মৃত্যু হল দুই বাইক আরোহীর

Last Updated:

Road Accident: ফের পথ দুর্ঘটনা। হাওড়ার ডোমজুরে মধ্যরাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর, আহত হলেন ঘাতক গাড়ির চালক। ঘটনাটি ঘটেছেডোমজুরের দক্ষিণ বাড়ি এলাকায়। রাত সাড়ে বারোটা নাগাদ হাওড়া আমতা রোডের ডোমজুর দক্ষিণ বাড়ির কাছে একটি দুধের গাড়ি সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

মধ্যরাতে পথ দুর্ঘটনা, দুধের গাড়ির সঙ্গে ধাক্কা, হাওড়ায় মৃত্যু হল দুই বাইক আরোহীর
বাইক দুর্ঘটনা প্রতীকী ছবি

হাওড়া: ফের পথ দুর্ঘটনা। হাওড়ার ডোমজুরে মধ্যরাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর, আহত হলেন ঘাতক গাড়ির চালক। ঘটনাটি ঘটেছেডোমজুরের দক্ষিণ বাড়ি এলাকায়। রাত সাড়ে বারোটা নাগাদ হাওড়া আমতা রোডের ডোমজুর দক্ষিণ বাড়ির কাছে একটি দুধের গাড়ি সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

জানা গিয়েছে দুধের গাড়ি ধাক্কা মারার পর বাইক সমেত দুধের গাড়ি উল্টে যায় রাস্তার ধারে নয়ানজুলিতে। ঘটনাস্থলে থেকে উদ্ধার করা হয় গাড়ির চালক ও দুই বাইক আরোহীকে। হাসপাতালে নিয়ে গেলে দুই বাইক আরোহীর মৃত্যু হয়।

মৃত দুই বাইক আরোহী শেখ নাজিম আর মোস্তাক মল্লিক দুজনেই জগৎবল্লভপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে ডোমজুর থানার পুলিশ।

Scroll to Top