মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: চট্টগ্রাম বিমানবন্দর থেকে আরও ১৪ ফ্লাইট বাতিল – DesheBideshe

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: চট্টগ্রাম বিমানবন্দর থেকে আরও ১৪ ফ্লাইট বাতিল – DesheBideshe

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: চট্টগ্রাম বিমানবন্দর থেকে আরও ১৪ ফ্লাইট বাতিল – DesheBideshe

ঢাকা, ৭ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর মধ্যপ্রাচ্য থেকে আসা দুটি আগমনী (অ্যারাইভাল) ও একটি বহির্গামী (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া এয়ার আরাবিয়া-এর তিনটি আগমনী ও তিনটি বহির্গামী ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর তিনটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। SalamAir-এর অভি-৪০১ ও অভি-৪০৩ ফ্লাইট মাসকাট থেকে চট্টগ্রামে অবতরণ করেছে। একই উড়োজাহাজ অভি-৪০২ ও অভি-৪০৪ ফ্লাইট হিসেবে যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে মাসকাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর বিজি-১৩৬ ফ্লাইট জেদ্দা থেকে চট্টগ্রামে এসেছে এবং বিজি-১৩৫ ফ্লাইট চট্টগ্রাম থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে। অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর বিএস-৩২২ ফ্লাইট মাসকাট থেকে চট্টগ্রামে অবতরণ করেছে এবং বিএস-৩২১ ফ্লাইট মাসকাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজকের ১৪টি ফ্লাইটসহ এখন পর্যন্ত মোট ৬৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এনএন/ ৭ মার্চ ২০২৬



Scroll to Top