মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: এক মাসে শাহজালাল বিমানবন্দরে বাতিল ৭৯৭ ফ্লাইট – DesheBideshe

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: এক মাসে শাহজালাল বিমানবন্দরে বাতিল ৭৯৭ ফ্লাইট – DesheBideshe

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: এক মাসে শাহজালাল বিমানবন্দরে বাতিল ৭৯৭ ফ্লাইট – DesheBideshe

ঢাকা, ২৭ মার্চ – মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাভাবিক ফ্লাইট পরিচালনায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত এক মাসে এই রুটের মোট ৭৯৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার প্রবাসী ও সাধারণ যাত্রী।

শুক্রবার নতুন করে আরও ২২টি ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আকাশপথ বন্ধ থাকায় গত এক মাসে ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২৭ মার্চ বাতিল হওয়া ২২টি ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েতের চারটি, এয়ার অ্যারাবিয়ার ছয়টি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের দুটি এবং জাজিরা এয়ারওয়েজের চারটি ফ্লাইট।

আকাশসীমা পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

এনএন/ ২৭ মার্চ ২০২৬



Scroll to Top