মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি বৃদ্ধি একদিনেই মোতায়েন অর্ধশতাধিক যুদ্ধবিমান – DesheBideshe

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি বৃদ্ধি একদিনেই মোতায়েন অর্ধশতাধিক যুদ্ধবিমান – DesheBideshe

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি বৃদ্ধি একদিনেই মোতায়েন অর্ধশতাধিক যুদ্ধবিমান – DesheBideshe

মধ্যপ্রাচ্য, ১৮ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মাত্র একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে এসেছে। সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের ফের আলোচনা শুরু হওয়ার খবরের মধ্যেই এই সামরিক তৎপরতার তথ্য সামনে এল।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিয়োস জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ৫০টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান পশ্চিম এশিয়ায় মোতায়েন করা হয়েছে। এই সামরিক বহরে এফ-৩৫, এফ-২২ এবং এফ-১৬ এর মতো শক্তিশালী ও বিধ্বংসী যুদ্ধবিমান অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে মার্কিন কর্মকর্তারা জেনেভায় পারমাণবিক আলোচনার অগ্রগতির কথা স্বীকার করলেও তারা জানিয়েছেন যে এখনো অনেক বিস্তারিত আলোচনা বাকি রয়েছে। এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সামরিক সংঘাতের আশঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। মার্কিন ও ইরানের মধ্যে আলোচনার সমান্তরালে ট্রাম্প প্রশাসন সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে ভারী সামরিক শক্তি মোতায়েন অব্যাহত রেখেছে।

এর অংশ হিসেবে জানুয়ারির শেষদিকে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী আরব সাগরে পাঠানো হয়েছিল। উল্লেখ্য গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে দেশটির নিরাপত্তা বাহিনী তা কঠোরহস্তে দমন করে। পরবর্তীতে বিক্ষোভকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করে।

এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top