মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল – DesheBideshe

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল – DesheBideshe

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল – DesheBideshe

চট্টগ্রাম, ২২ মার্চ – ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথে অচলাবস্থা দেখা দিয়েছে।

এর প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট রয়েছে। পাশাপাশি ইউএস বাংলা এয়ারলাইনসের দুটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার এবং এয়ার অ্যারাবিয়ার একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে এই অচলাবস্থার মধ্যেও বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ছয়টি অ্যারাইভাল এবং চারটি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া এবং ইউএস বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর ক্ষেত্রে স্থবিরতা এখনও অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত মোট ১৬২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এ এম/ ২২ মার্চ ২০২৬



Scroll to Top