ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ | চ্যানেল আই অনলাইন

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ | চ্যানেল আই অনলাইন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১, যা ‘হালকা’ শ্রেণিভুক্ত।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (৩ ফেব্রুয়ারি) মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া এলাকায়।

ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫০ কিলোমিটার এবং কেন্দ্র ছিল সাতক্ষীরা থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

এই ভূমিকম্পের ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি বা বিপদ ঘটেছে বলে এখনও জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করে আতঙ্কিত হয়ে উঠেছিলেন।

Scroll to Top