ইউক্রেনের ড্র্রোনের ঢেউ
গতকাল ইউক্রেনের ড্রোন হামলার বিষয়ে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, যুদ্ধ শুরুর পর মস্কোর ওপর এটিই ছিল ইউক্রেনের সবচেয়ে বড় হামলা। এতে প্রায় ১ হাজার ৬০০টি ড্রোন ব্যবহার করা হয়, যার মধ্যে ৪৫০টি হামলা সরাসরি রাজধানী মস্কোকে লক্ষ্য করে চালানো হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব হামলার প্রশংসা করে বলেছেন, ‘গত রাতে মস্কো অঞ্চলে আমাদের দূরপাল্লার পাল্টা হামলার খুবই উল্লেখযোগ্য প্রভাব পড়েছে।’
যুদ্ধ অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও সাম্প্রতিক মাসগুলোয় দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা বন্ধ করা যায়নি; বরং তা আরও বেড়েছে।
দুই দেশের এই পাল্টাপাল্টি হামলার মধ্যেই জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প কিয়েভকে রাশিয়ার তেল শোধনাগারগুলোয় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে।