ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানালেন শিশির মনির – DesheBideshe

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানালেন শিশির মনির – DesheBideshe

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানালেন শিশির মনির – DesheBideshe

ঢাকা, ৯ ফেব্রুয়ারি – ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট তিন শ্রেণির কর্মকর্তা ছাড়া অন্য কারও মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, তা বাতিলের দাবি জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচন কমিশনের প্রতি এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করার সিদ্ধান্ত বাতিল বা সংশোধন করা উচিত। তা না হলে নানা ধরনের প্রশ্ন উঠবে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট তিন শ্রেণির কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top