ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের আগুন | চ্যানেল আই অনলাইন

ফেনীর সোনাগাজী উপজেলার একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে বিদ্যালয়ের অফিসকক্ষে থাকা বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির মধ্যে বেশ কিছু দিন ধরে দ্বন্ধ চলছিল। কে বা কাহারা আগুন লাগিয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে।

Bkash

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল রাকিবুল হাসান, র‌্যাব-৭ ফেনী অধিনায়ক স্কোয়াড্রন লীডার সাদেকুল ইসলাম, আনসার ও ভিডিপি আনসার কমান্ডেন্ট জানে আলম সুফিয়ান ঘটনাস্থল পরিদর্শন করছেন।

অগ্নিকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম কাজ করছে।

Reneta June

স্থানীয়রা বলেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির মধ্যে দ্বন্ধ চলছে। অন্যদিকে ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণকে কেন্দ্র করে হচ্ছে কিনা কে বা কাহারা আগুন লাগিয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে।

চর দরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু বলেন, আগুনের ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করছি।

ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রহিম উল্লাহ বলেন, যারা ভোট ডাকাতি করবে, আমার কর্মীদের হুমকি দিচ্ছে তারাই জানে।

ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, ভোটের এখনও দুইদিন রয়েছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে নাকি বিদ্যালয়ের কমিটির দ্বন্ধ তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভোট কেন্দ্রের কারণে নাশকতা নাকি বিদ্যালয়ের কমিটির দ্বন্ধ ঘটনা কীভাবে ঘটেছে তা তদন্তে বেরিয়ে আসবে। ভোট কেন্দ্রে রয়েছে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সদস্যদের কেন্দ্রের নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করতে বলা হয়েছে। ইতিমধ্যে সকল ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Scroll to Top