ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবেন যুক্তরাজ্যের নাগরিকরা | চ্যানেল আই অনলাইন

ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবেন যুক্তরাজ্যের নাগরিকরা | চ্যানেল আই অনলাইন

ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবেন যুক্তরাজ্যের নাগরিকরা। যুক্তরাজ্য ও চীনের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট সুত্রে বিবিসি এ তথ্য জানিয়েছে। 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিবিসি জানায়, চীন ও যুক্তরাজ্যের মধ্যে যেসব চুক্তি হয়েছে, সে বিষয়ে আরও কিছু বিস্তারিত তথ্য সামনে এসেছে।

ডাউনিং স্ট্রিটের বরাতে জানানো হয়েছে, এসব চুক্তির অংশ হিসেবে ৩০ দিনের কম সময়ের জন্য চীন ভ্রমণে যুক্তরাজ্যের নাগরিকদের ভিসা লাগবে না।

সরকার জানায়, এতে ব্যবসা কিংবা পর্যটনের উদ্দেশ্যে চীন সফরকারী ব্রিটিশ নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন।।

এর মাধ্যমে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ আরও প্রায় ৫০টি দেশের কাতারে যুক্ত হলো, যাদের নাগরিকরা ইতোমধ্যেই এ সুবিধা পাচ্ছেন।

Scroll to Top