ভালোবাসা দিবসে প্রেমিকাকে গুলি করে হত্যার পর যুবকের আত্মহত্যা, পরিবারের দাবি ভিন্ন – DesheBideshe

ভালোবাসা দিবসে প্রেমিকাকে গুলি করে হত্যার পর যুবকের আত্মহত্যা, পরিবারের দাবি ভিন্ন – DesheBideshe

ভালোবাসা দিবসে প্রেমিকাকে গুলি করে হত্যার পর যুবকের আত্মহত্যা, পরিবারের দাবি ভিন্ন – DesheBideshe

ভারত, ১৫ ফেব্রুয়ারি – ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নয়ডায় বিশ্ব ভালোবাসা দিবসে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে গাড়ির ভেতরে প্রেমিকাকে গুলি করে হত্যার পর এক যুবক নিজেও আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে এবং একটি পিস্তল ও কার্তুজ জব্দ করেছে। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা মনে করলেও যুবকের পরিবার দাবি করেছে যে দুজনকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি নয়ডার সেক্টর ৩৯ থানা এলাকায় ঘটেছে। স্থানীয়রা গুলির শব্দ শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ভেতর থেকে লক করা একটি গাড়িতে এক যুবক ও এক তরুণীকে অচেতন অবস্থায় পায়। নিহতদের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন নয়ডার সেক্টর ৫৮ এলাকার বাসিন্দা ২৬ বছর বয়সী রেখা এবং দিল্লির ত্রিলোকপুরীর বাসিন্দা ৩২ বছর বয়সী সুমিত। পুলিশ জানায় আগের দিন থেকেই তারা নিখোঁজ ছিলেন এবং এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল।

তাদের মধ্যে প্রায় ১৫ বছরের প্রেমের সম্পর্ক ছিল যা উভয় পরিবার জানত। তদন্তকারীরা জানান সুমিতের হাতে একটি পিস্তল পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক আলামত সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সূত্রের বরাতে জানা যায় সুমিত হোয়াটসঅ্যাপে একটি বার্তা লিখে রেখে গেছেন। সেখানে তিনি প্রেমিকার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন। রেখা অন্য কাউকে বিয়ে করতে যাওয়ায় তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে উল্লেখ করেন। তবে সুমিতের পরিবার পুলিশের এই তত্ত্ব মানতে নারাজ। তাদের দাবি জাতিগত বিদ্বেষের কারণে দুজনকে হত্যা করা হয়ে থাকতে পারে। সুমিতের এক আত্মীয় জানান রেখার গ্রামের কাছেই গাড়িটি পাওয়া গেছে যা সন্দেহজনক। সুমিতের ভাই অভিযোগ করেন তারা জাতিগত বৈষম্যের শিকার এবং তাদের পক্ষ থেকে এই সম্পর্ক নিয়ে কোনো চাপ ছিল না।

এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top