ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন: ভিভিআইপি নিরাপত্তায় মুড়ে ফেলা হলো বাসভবন – DesheBideshe

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন: ভিভিআইপি নিরাপত্তায় মুড়ে ফেলা হলো বাসভবন – DesheBideshe


ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন: ভিভিআইপি নিরাপত্তায় মুড়ে ফেলা হলো বাসভবন – DesheBideshe

ঢাকা, ২৪ জুলাই – বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রের সর্বোচ্চ পদের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কাজ সম্পন্ন করবে।

শুক্রবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে ইতোমধ্যে স্পিকারের সরকারি বাসভবনের সামনে ভিভিআইপি পর্যায়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পিকারের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফের গাড়িবহর মোতায়েনের পাশাপাশি প্রয়োজনীয় সব প্রটোকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক নিয়ম মেনেই স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে দুপুরের পর থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফের গাড়িবহর জাতীয় সংসদ ভবনে পৌঁছেছে। একই সাথে স্পিকারের চলাচলের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নির্ধারিত ভিআইপি প্রটোকলও প্রস্তুত রাখা হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে এসএসএফের প্রটোকল বহরের গাড়ি এবং রাষ্ট্রপতির ব্যবহারের জন্য নির্ধারিত একটি গাড়ি জাতীয় সংসদ ভবনে প্রবেশ করে।

গত কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন চলছিল। এরই মধ্যে থাইল্যান্ডে চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এনএন/ ২৪ জুলাই ২০২৬



Scroll to Top