ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ | চ্যানেল আই অনলাইন

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ | চ্যানেল আই অনলাইন

ভারত ও পাকিস্তানের লড়াইয়ে মাঠের স্নায়ুচাপ গ্যালারির দর্শকদের মাঝেও প্রভাব ফেলে। দুদেশের সমর্থকরা শুধু দুভাগই হয়ে পড়েন না, অনেকসময় মুখোমুখিও হয়ে যান। এশিয়া কাপে রাতের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তাই কড়া নিরপত্তার ঘেরাটোপ গড়ে তুলেছে দুবাই পুলিশ।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই। মহারণের আগে মাঠ এবং মাঠের বাইরে ব্যাপক নিরাপত্তা ও নজরদারি রেখেছে দুবাই পুলিশ।

রাজনৈতিক কারণে এমনিতেই উত্তাল থাকে দুদেশের পরিস্থিতি। অনেক ভারতীয় এশিয়া কাপে পাকিস্তানের সাথে ম্যাচ বাতিলের আওয়াজ তুলেছিলেন।

এসবের মধ্যে বিবৃতিতে দুবাই স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, মাঠে কোনধরনের সহিংসতা, অশোভন ভাষা ব্যবহার কিংবা বর্ণবাদী আচরণ গ্রহণযোগ্য হবে না। নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেডিয়ামের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে যেকোনো নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়া হবে।

দুবাই পুলিশের ইভেন্টস সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মুহাইর আল মাজরুই বলেছেন, ‘নিয়ম ভঙ্গকারীদের এক থেকে তিনমাস পর্যন্ত কারাদণ্ড এবং ১০ থেকে ৩০ হাজার দিরহাম জরিমানা হতে পারে।’

Scroll to Top