
ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসর যৌথভাবে বসেছিল ভারত ও শ্রীলঙ্কায়। নিরাপত্তাশঙ্কার কথা উল্লেখ করে খেলতে যাওয়া নিয়ে নানা নাটকীয়তা করেছিলেন তখন দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার সাথে বৈঠক করেও ভারতে খেলতে যাওয়ার সবুজ সংকেত পাননি খেলোয়াড়রা।
সরকার গঠনের পর টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়া নিয়ে তদন্ত কমিটি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গত ১১মে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি। প্রায় চার মাস পর সেই প্রতিবেদন আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে কারণ উন্মোচন করা হবে।
বিশ্বকাপে খেলতে না যাওয়ার কারণ তদন্তে গঠিত তিন সদস্যরা হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) এবং তদন্ত কমিটির আহ্বায়ক ড. এ কে এম অলি উল্যা এবং কমিটির দুই সদস্য হলেন- জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন ও সুপ্রিম কোর্টের আইনজীবি ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…