ভারতের ঝাড়খণ্ডে বন্য হাতির আক্রমণে একই পরিবারের ৪ জনসহ নিহত ৬ – DesheBideshe

ভারতের ঝাড়খণ্ডে বন্য হাতির আক্রমণে একই পরিবারের ৪ জনসহ নিহত ৬ – DesheBideshe

ভারতের ঝাড়খণ্ডে বন্য হাতির আক্রমণে একই পরিবারের ৪ জনসহ নিহত ৬ – DesheBideshe

ভারত, ১৪ ফেব্রুয়ারি – ভারতের ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগ জেলায় বন্য হাতির পালের আক্রমণে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বন কর্মকর্তা। স্থানীয় সময় শুক্রবার ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

হাজারিবাগ পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা বিকাশ কুমার উজ্জ্বল জানান, গত কয়েকদিন ধরেই একটি হাতির দল ওই এলাকায় বিচরণ করছিল। বৃহস্পতিবার রাতে হাতির পালটি চুরচু ব্লকের গোন্ডোয়ার গ্রামে প্রবেশ করে। এরপর শুক্রবার ভোরের দিকে গ্রামবাসীর ওপর চড়াও হলে পদদলিত হয়ে ছয়জন প্রাণ হারান।

হামলায় একটি শিশু গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাজারিবাগ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন বিভাগ সূত্রে আরও জানা যায়, হাতির এই দলটি গত কয়েকদিন ধরে বোকারো, রামগড় এবং হাজারিবাগ জেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিল। হাজারিবাগে আসার আগে বোকারোতেও এদের আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন বন কর্মকর্তা।

এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top