ভারতকে ১৩৭ রানের চ্যালেঞ্জ দিয়েছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

ভারতকে ১৩৭ রানের চ্যালেঞ্জ দিয়েছে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ১৩৬ রান করেছে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের তিন ব্যাটার ছাড়া বাকিরা তেমন ভূমিকা রাখতে পারেননি।

ওল্ড ট্রাফোর্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে তার দল। জয়ের জন্য ভারতের দরকার ১৩৭ রান।

বাংলাদেশের ওপেনার জুরাইরিয়া ফেরদৌসের থেকে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস এসেছে। ৩১ বলে ৫টি চারের মার ছিল তার। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন অধিনায়ক জ্যোতি। তিনি ২৭ বলে ৪টি চার মেরে আউট হন।

তৃতীয় সর্বোচ্চ ২২ রান আমে সোবহানা মোস্তারির থেকে। স্বর্ণা আক্তার ১৩ রান করলে বাংলাদেশের লড়ার সংগ্রহ দাঁড়ায়।

ভারতের পেসার রাধা যাদব নেন ৩টি উইকেট। ২টি উইকেট নেন শ্রী চারানি। একটি করে উইকেট নিয়েছেন রেনুকা সিং ও নন্দিনী শর্মা।

Scroll to Top