মেয়েদের এশিয়া কাপ

মেয়েদের এশিয়া কাপে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। আগে বল করতে নামা বাংলাদেশকে দ্বিতীয় ওভারে সাফল্য এনে দেন পেসার সুলতানা খাতুন। শুরুর ভালোটা ধরে রাখতে পারেনি দলটি। শেফালি ভার্মার ঝড়ে ১৪৯ রান করে ফেলেছে হারমানপ্রিত কৌরের ভারত।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছে। এশিয়া কাপের ফাইনালে যেতে বাংলাদেশের দরকার ১৫০ রান।
ভারত ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট হারিয়ে বসে, সাজঘরে ফেরেন মারকুটে ওপেনার স্মৃতি মান্দানা। সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেছেন ওপেনার শেফালি ভার্মা। ৪০ বলের ইনিংস ৭ চার ও ৩ ছক্কার মারে সাজানো। স্ট্রাইকরেট ১৬০ এর বেশি। প্রতিকা রাওয়ালের সাথে ৫০ রানের জুটি গড়েছেন তিনি।
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন অধিনায়ক কৌর। ২১ রানের ইনিংস খেলেছেন রিচা ঘোষ। শেফালির সাথে সঙ্গ দিয়ে ২০ রান করেছেন প্রতিকা রাওয়াল। ছয় বলে ১৩ রানের ঝড়ো ইনিংস খেলেন দীপ্তি শর্মা।
বাংলাদেশের পেসার সুলতানা খাতুন সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার রাবেয়া খান ও নাহিদা আক্তার। শেষ ওভারে এসে একটি উইকেট পকেটে পুরেছেন আরেক পেসার মারুফা আক্তার।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…