ফ্রান্সে কারও সঙ্গে দেখা হলে ট্র্যাডিশনাল ‘লা বিস’ কায়দায় গালে গাল ঠেকিয়ে ‘চিক কিস’ করার চল আছে। সেই সঙ্গে আলিঙ্গনও থাকতে পারে। ফ্রেঞ্চদের জন্য খুবই স্বাভাবিক এই শুভেচ্ছা জানানোর রীতি। তবে ভিডিওতে দেখা যাচ্ছে এই ফ্রেন্ডলি মুহূর্তটিই কিছুটা অকওয়ার্ড হয়েছে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট মাখোঁ আর ইতালিয়ান প্রধানমন্ত্রী মেলোনির মাঝে। আবার মাখোঁর কী কথা শুনে যেন হেসে নুয়ে পড়লেন মেলোনি। এখন এই দুই অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের কেমিস্ট্রি নিয়েও তোলপাড় চলছে। সব মিলিয়ে এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
সূত্র: এমএসএন, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, উইঅন
ছবি: ইন্সটাগ্রাম



