ভয়-ভীতির সংস্কৃতি দূর করতে যা যা দরকার করব: তথ্যমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

ভয়-ভীতির সংস্কৃতি দূর করতে যা যা দরকার করব: তথ্যমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

‘তথ্য নির্ভেজালভাবে উপস্থাপন করা হবে, ভয়-ভীতির সংস্কৃতি দূর করতে যা যা দরকার করব বলেছেন, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্যপ্রযুক্তির বিস্তারের ফলে গুজব এখন বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, প্রযুক্তির ক্ষমতার কারণে একদিকে যেমন মানুষের ক্ষমতায়ন হয়েছে, অন্যদিকে নতুন নতুন জটিলতাও তৈরি হয়েছে।

বুধবার ১৮ ফেব্রুয়ারি তথ্যমন্ত্রী বলেন, এই জটিলতা ও গুজবের সমস্যা প্রযুক্তির মাধ্যমেই সমাধান করতে হবে। আমরা তথ্যকে নির্ভেজালভাবে উপস্থাপন করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, ভয়-ভীতির মধ্যে যারা বসবাস করেন, তারা মানসিকভাবে যন্ত্রণার মধ্যে থাকেন। তাদেরকে কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হয়, আমরা তা জানি। ভয়ভীতির মধ্যে যারা থাকে তারা মানসিকভাবে কী যন্ত্রণার মধ্যে থাকে, এই সমস্যা আমাদের জানা আছে।

গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সরকার ভয়মুক্ত গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভয়মুক্ত গণমাধ্যম তৈরি করতে যা যা করা দরকার, আমরা তা করব।

তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গুজব প্রতিরোধ ও সুস্থ তথ্যপ্রবাহ নিশ্চিত করা সম্ভব হবে।

Scroll to Top