ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস | চ্যানেল আই অনলাইন

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস | চ্যানেল আই অনলাইন

চলতি বিশ্বকাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল নেদারল্যান্ডস। দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে নেমে তাণ্ডব চালিয়েছেন ব্রায়ান ব্রোবি ও কোডি গ্যাকপো। দুজনেই জোড়া গোল করেছেন। বিপরীতে সুইডিশরা কেবল একটি গোল শোধ করতে পারে। ৪-১ ব্যবধানে জিতে নকআউটের দৌড়ে অনেকটা এগিয়ে গেল ডাচ বাহিনী।

হিউস্টন এনআরজি স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটে লিড পায় নেদারল্যান্ডস। দলগত আক্রমণ থেকে প্রথম গোলটি করেন ব্রায়ান ব্রোবি। ১৭ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান ডাচ ফরোয়ার্ড। ডান প্রান্ত থেকে ডেনজেল ড্রামফ্রিসের নিচু ক্রস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে নেদারল্যান্ডসকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ব্রোবি।

প্রথমার্ধের হাইড্রেশন বিরতির পর থেকে খেলায় প্রভাব বিস্তার করতে শুরু করে সুইডেন। শেষদিকে বেশ কয়েকবার আক্রমণ করেছিল তারা। ভিক্টর গায়কোরেস একাধিক সুযোগ তৈরি করলেও নেদারল্যান্ডসের গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের দুর্দান্ত সেভে জালের দেখা মেলেনি।

৪৪ মিনিটে জালের দেখা পায় সুইডিশরা। বাম প্রান্ত থেকে আসা নিখুঁত একটি ফ্রি-কিক থেকে গুস্তাফ লেগারবিয়েলকে নেদারল্যান্ডস জালে বল পাঠান। অফসাইডের কারণে গোলটি গণ্য হয়নি। পরে ২-০ ব্যবধানে শেষ হয় লড়াই।

বিরতির পর নেমেই ব্যবধান ৩-০ করে ডাচরা। ৪৭ মিনিটে ডানদিক থেকে ডামফ্রিসের দারুণ ক্রসে পা ছুঁইয়ে দিয়ে বল জালে জড়ান কোডি গ্যাকপো। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন গ্যাকপো। ক্রিসেন্সিও সামারভিলের পাস থেকে বল পেয়ে সুইডেন জালে পাঠান লিভারপুল তারকা।

মিনিট পাঁচেক পর একটি গোল শোধ করে সুইডেন। নিজেদের অর্ধ থেকেই বল পুনরুদ্ধার করে দ্রুত পাল্টা আক্রমণে যায় তারা। মাঝমাঠের কাছ থেকে আলেক্সান্ডার ইসাক পাস বাড়িয়ে দেন সামনে দৌড়ে যাওয়া অ্যান্থনি এলাঙ্গার উদ্দেশে। দারুণ নিয়ন্ত্রণে বল জালে জড়ান বদলি না এই ফুটবলার। ব্যবধান দাঁড়ায় ৪-১ গোলে।

৮৯ মিনিটে পঞ্চম গোলের দেখা পায় ডাচরা। মেমফিস ডিপায়ের পাস থেকে বল পেয় জালে পাঠান ক্রিসেন্সিও সামারভিল। পরে ৫-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

Scroll to Top