ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক

ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক

অক্টোবরের শুরুতে তামারি তাপুহুতের বিপক্ষে ৫-১ গোলের জয়ে এএস তোহিয়ার হয়ে অভিষেক হয় বারবোসার। প্রথম ম্যাচেই করেন দুটি গোল, যার একটি ফ্রি-কিক থেকে। সঙ্গে ছিল একটি অ্যাসিস্ট।

এভাবেই ফিফার ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের অধীন লিগে খেলা প্রথম আউটফিল্ড খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন বারবোসা। আগে পেরুর ফরোয়ার্ড অগুস্তো পালাসিওসও আশির দশকে ছয় মহাদেশে খেলেছিলেন। তবে তাঁর আফ্রিকার অভিজ্ঞতা ছিল দক্ষিণ আফ্রিকায়, যখন দেশটি ফিফা থেকে নিষিদ্ধ ছিল। আর ওশেনিয়ায় খেলেছিলেন অস্ট্রেলিয়ায়, যে দেশ পরে এশিয়ান ফুটবল কনফেডারেশনে যোগ দেয়।

বারবোসার এই অভিযান অবশ্য তাহিতিতে দীর্ঘ হয়নি। নতুন ক্লাব তাঁকে কোনো বেতন দিচ্ছিল না, শুধু থাকার খরচ বহন করছিল। অন্যদিকে অন্তঃসত্ত্বা স্ত্রী ব্রাজিলে। সব মিলিয়ে আর্থিক ও পারিবারিক কারণে সেখানে বেশি দিন থাকা সম্ভব ছিল না।

তাহিতিতে পাঁচটি ম্যাচ খেলার চুক্তি ছিল বারবোসার। সেই পাঁচ ম্যাচে চার গোল ও চারটি অ্যাসিস্ট করে যখন ব্রাজিলের পথে রওনা দেবেন, তখন বাধে নতুন বিপত্তি। সাইক্লোনের বন্ধ হয়ে যায় বিমানের ফ্লাইট। যখন চালু হয়, টিকিটের দাম বেড়ে হয় দ্বিগুণ—তিন হাজার ডলারের মতো করে। এ যাত্রায় আবার তাঁর দিকে হাত বাড়িয়ে দেন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা। তাঁদের টাকায় টিকিট কিনে দেশে ফেরেন বারবোসা, সঙ্গে ছয় মহাদেশে খেলার কীর্তি।

তাহলে কি এখানেই শেষ হচ্ছে বারবোসার দেশ থেকে দেশান্তরে ফুটবল খেলার অভিযান?

ইএসপিএনের এমন প্রশ্নে বারবোসা যা বলেছেন, তার সারাংশ ‘না’। ছয় কনফেডারেশনের পাঁচটিতে গোল ও অ্যাসিস্ট—দুটিই করেছেন। বাকি শুধু আফ্রিকা। তাই আবারও সেখানে ফিরতে চান তিনি, ‘আফ্রিকায় একদিন ফিরে যাব আমার মিশন শেষ করতে। ছয়টি কনফেডারেশনে গোল ও অ্যাসিস্ট করেছি—এই কীর্তিটা গড়তে চাই।’

Scroll to Top