‘ব্যালন ডি’অর পাওয়ার’ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে যারা

‘ব্যালন ডি’অর পাওয়ার’ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে যারা

ফুটবলের সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি’অরের নতুন দৌড় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। জনপ্রিয় ফুটবলভিত্তিক গণমাধ্যম গোলডটকম প্রকাশ করেছে তাদের সর্বশেষ ‘ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিং’, যেখানে সবার শীর্ষে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

‘ব্যালন ডি’অর পাওয়ার’ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে যারা‘ব্যালন ডি’অর পাওয়ার’ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে যারা

কেইনের দাপট
২০২৫–২৬ মৌসুমে এখন পর্যন্ত ২৯ গোল ও ৩ অ্যাসিস্ট করা কেইন বায়ার্ন মিউনিখকে জিতিয়েছেন ডিএফএল সুপারকাপ। তার দুর্দান্ত ফর্মে বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগে জমে উঠেছে বায়ার্নের দাপট।

দ্বিতীয় স্থানে এমবাপ্পে
রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। মৌসুমে এখন পর্যন্ত তার ২৭ গোল ও ৬ অ্যাসিস্ট।

হালান্ড-রাইস টপ ফোরে
তৃতীয় স্থানে আছেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড—৩২ গোল ও ৩ অ্যাসিস্টসহ।
চতুর্থ স্থানে আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস, যার ঝুলিতে ৩ গোল ও ৮ অ্যাসিস্ট।

ইয়ামাল পঞ্চম, ভিতিনহা ষষ্ঠ
বার্সেলোনার প্রতিভাবান ফরোয়ার্ড লামিনে ইয়ামাল আছেন পঞ্চম স্থানে। চোটের কারণে কিছু ম্যাচ মিস করলেও তার অবদান—৬ গোল ও ১১ অ্যাসিস্ট।
পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা ষষ্ঠ, মৌসুমে ৫ গোল ও ৮ অ্যাসিস্ট, সঙ্গে ইউয়েফা সুপার কাপ শিরোপা।

সাত-আট নম্বরে ওলিস ও লুইস দিয়াজ
বায়ার্ন তারকা মাইকেল ওলিস (১১ গোল, ১১ অ্যাসিস্ট) সপ্তম এবং লুইস দিয়াজ (১৩ গোল, ৭ অ্যাসিস্ট) অষ্টম স্থানে। দুজনই জিতেছেন ডিএফএল সুপারকাপ।

তালিকার নবমে নতুন সেনসেশন
চেলসির ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান প্রতিভা এস্তেভাও উইলিয়ান জায়গা করে নিয়েছেন নবম স্থানে—১০ গোল ও ১ অ্যাসিস্ট তার ঝুলিতে।

দশে হাকিমি
পিএসজির মরোক্কান তারকা আশরাফ হাকিমি রয়েছেন দশমে। তার নামের পাশে ২ গোল ও ৮ অ্যাসিস্ট।

যে ভিটামিনের অভাবে রাত-দিন শুয়ে থাকতে ইচ্ছে হয়

২০২৪–২৫ মৌসুমে প্রথমবার ব্যালন ডি’অর জিতেছিলেন উসমান দেম্বেলে। এবার নতুন মৌসুমে নতুন লড়াই—এখন পর্যন্ত পাল্লায় কেইন-এমবাপ্পেরাই এগিয়ে।

Scroll to Top