‘ব্যাংক থেকে টাকা উঠাইছেন, কালো ব্যাগে টাকা রাখা, ব্যাগটা দেন’

‘ব্যাংক থেকে টাকা উঠাইছেন, কালো ব্যাগে টাকা রাখা, ব্যাগটা দেন’

ঘটনার বর্ণনায় আলফাজ উদ্দিন বলেন, তাঁরা স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলেন। বাড়িতে আর কেউ ছিলেন না। রাত তিনটার দিকে তিনি ঘরের বাইরে শব্দ পেয়ে জেগে ওঠেন। মুহূর্তের মধ্যে তাঁদের থাকার ঘরের সিলিং থেকে একজন ফ্লোরে লাফিয়ে পড়ে। এরপর ওই ব্যক্তির সঙ্গে দ্রুত ঘরের ভেতর আরও চারজন ভেতরে প্রবেশ করে। প্রত্যেকের মুখ কাপড়ে বাঁধা ছিল।

আলফাজ উদ্দিন বলেন, ‘তারা (দুর্বৃত্তরা) দেশি অস্ত্র ঠেকিয়ে আমার স্ত্রীকে বলে, “আমরা ডাকাত। ১২ লাখ টাকা কোথায় রেখেছেন? ব্যাংক থেকে টাকা উঠাইছেন, কালো ব্যাগে টাকা রাখা। ব্যাগটা দেন।” এরপর দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে চাবি নিয়ে বাড়ির অন্যান্য কক্ষ খুলে লুটপাট চালায়। আমাদের কাছে ১২ লাখ টাকা ছিল না। ব্যাংক থেকেও টাকা তুলিনি। বিষয়টি দুর্বৃত্তদের জানালে অস্ত্রের ভয় দেখিয়ে চুপ থাকতে বলে।’

Scroll to Top