ব্যাংকের এমডি হতে চাইলে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না

ব্যাংকের এমডি হতে চাইলে ডিএমডি পদে ২ বছরের অভিজ্ঞতা লাগবে না

গত ২৬ জুলাই জারি হওয়া প্রজ্ঞাপনটি ছিল, ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা।’ এটি এখন সংশোধিত নীতিমালা হিসেবে অভিহিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে গত ৯ মাসে একই নীতিমালা তিনবার বদল করেছে সরকার। এর মধ্যে গত ১৮ জানুয়ারি প্রথম, ২৬ জুলাই দ্বিতীয় ও গতকাল তৃতীয় দফায় নীতিমালা বদল করা হয়। এর আগের নীতিমালাটি জারি করা হয়েছিল ২০২৩ সালের জানুয়ারিতে।

নীতিমালা বদল করে বলা হয়, সরকার সরাসরি নিয়োগ না দিয়ে এখন থেকে এমডিদের মনোনয়ন দেবে। সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়ে নিয়োগ চূড়ান্ত করবে। তবে ছয়টি বিশেষায়িত ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ক্ষেত্রে এমডি নিয়োগের ক্ষমতা সরকারের হাতেই থাকবে।

নীতিমালায় পদোন্নতির ক্ষেত্রে কর্মদক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, চাকরির রেকর্ড ও ব্যাংকের গুরুত্বপূর্ণ বিভাগে কাজ করার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ শুধু চাকরির জ্যেষ্ঠতা নয়, পেশাগত দক্ষতা ও কাজের অভিজ্ঞতাও হবে মূল্যায়নের বিষয়।

Scroll to Top