
ছবি: সংগৃহীত
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং সরকারের বাজেট সংকোচন নীতির প্রতিবাদে হাজার হাজার মানুষ সমাবেশ করে। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।
শুক্রবার (১০ অক্টোবর) দেশটির সমাজতান্ত্রিক ট্রেড ইউনয়নের ডাকা বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ।
এসময় কালো পোশাক পরা ও মুখোশধারীরা ব্রাসেলসের কেন্দ্রীয় রেলস্টেশনে পুলিশের দিকে পাথর ও আতশবাজি নিক্ষেপ করে। এরপর তারা বেশ কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেয়। এ সময় দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বিক্ষোভের কারণে শহরজুড়ে যানবাহন চলাচল ব্যাহত হয়। পুলিশ জানিয়েছে, যারা জনজীবনে সমস্যা সৃষ্টি করছে, তারা ব্যয় সংকোচন বিরোধী সমাবেশের সঙ্গে যুক্ত নয়। পুলিশের ধারনা, এ বিক্ষোভে প্রায় ৩০ হাজার মানুষ সমবেত হয়েছিল।
বেলজিয়ামের লিয়েজ শহরে সপ্তাহজুড়ে বিক্ষোভের পর অন্যান্য শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। লিয়েজে ২০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

