মেয়েদের এশিয়া কাপ

মেয়েদের এশিয়া কাপ ক্রিকেটে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বোলিংয়ে ভরসা করে ‘বি’ গ্রুপে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ টিম টাইগ্রেস। সুবাদে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিযোগিতার সর্বাধিক চ্যাম্পিয়ন ভারত।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় আমিরাত। আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উিইকেট হারিয়ে ১০৩ রান করে। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৬৯ রান তোলে। বাংলাদেশ জয় তোলে ৩৪ রানে। ব্যাটিংয়ে ভালো সঙ্গ দিয়ে ১৬ ও ২টি উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন নাহিদা আক্তার।
স্বল্প রানের লক্ষ্য নিয়ে আরব আমিরাতের দুজন দুই অঙ্ক ছুঁতে পারে। সর্বোচ্চ ১৮ রান করেন হেনা হোচান্দিনি। ১১ রান করেন তীর্থ সতিশ। বাকি ব্যাটারদের কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। তবে ২০ ওভার ব্যাটিং করে মাত্র ৬৯ রান তুলতে সক্ষম হয় দলটি। বাংলাদেশ জয়লাভ করে ৩৪ রানে।
লো স্কোরিং ম্যাচে আবারও দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের পেসার ও স্পিনাররা। শুরুতেই বাংলাদেশ উইকেট এনে দেন পেসার মারুফা আক্তার, মাত্র ৯ রান দিয়ে নেন ২টি উইকেট। সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রাবেয়া খান। আরেক স্পিনার নাহিদা আক্তারও নিয়েছেন ২টি উইকেট।
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ব্যাটে নেমে প্রথমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার শূন্য রানে আউট হন। ১৬ রান করে আউট হন জুরাইরিয়া ফেরদৌস। এরপর সোবহানা মোস্তারি ৩ রান করে আউট হলে বিপর্যয় ঘনিয়ে আসে।
সেখান থেকে দলের হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা ও নাহিদা আক্তার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ওই সুপ্ত। ১৬ রান আসে নাহিদার থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন অধিনায়ক নিগার জ্যোতি।
সংযুক্ত আরব আমিরাতের সুরক্ষা কোটে সর্বোচ্চ ৩টি উইকেট নেন। দুটি উইকেট নেন ইন্দুজা নন্দকুমারি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন