পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সদর দপ্তর বলাকা ভবনে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি সঠিক সময়ে বিমান ছাড়া, দ্রুততম সময়ে লাগেজ ডেলিভারি দেওয়া এবং ইনফ্লাইট যাত্রী সেবা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, বিমানকে যাত্রীদের আস্থার পরিবহনে পরিণত করতে সেবা বৃদ্ধির পাশাপাশি যাত্রীদের সঙ্গেও যোগাযোগ বাড়াতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লাভের ধারা অব্যাহত রাখার জন্য পরিকল্পিত ও ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।



