বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ তিন ধাপেই থাকছে

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শিগগিরই নেওয়া হতে পারে। এ জন্য ভাইবা বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে।

এনটিআরসিএর সচিব (অতিরিক্ত দায়িত্ব) তাসনিম জেবিন বিনতে শেখ প্রথম আলোকে বলেন, বৈঠকের রেজোল্যুশন তিনি এখনো পাননি। রেজোল্যুশন পাওয়ার পর নির্দিষ্ট করে বলতে পারবেন।

এদিকে এনটিআরসিএর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বদলি প্রক্রিয়া আগে সম্পন্ন না করে নতুন নিয়োগ দেওয়া হলে জটিলতা তৈরি হতে পারে। ফলে বদলি প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ ও শিক্ষক নিবন্ধন পরীক্ষা হতে পারে।

Scroll to Top