বেতন বকেয়ার অভিযোগে তারিক কাজীর পর কিংস ছাড়লেন কিউবা মিচেলও

বেতন বকেয়ার অভিযোগে তারিক কাজীর পর কিংস ছাড়লেন কিউবা মিচেলও

নিজের ফেসবুক অ্যাকাউন্টে কিউবা আজ লিখেছেন, ‘আজ আমি বসুন্ধরা কিংসের সাথে আমার চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি, যার প্রধান কারণ হলো বকেয়া বেতন। এটিই ছিল আমার সিদ্ধান্তের পেছনে মূল কারণ। তবে এমন এক পরিস্থিতিতে খেলা, যেখানে দীর্ঘস্থায়ী সমস্যাগুলো অমীমাংসিত থেকে গেছে, তা মানসিক এবং শারীরিকভাবে চ্যালেঞ্জিং ছিল।

যদিও এখানে আমার সময় খুব সংক্ষিপ্ত ছিল, তবু এটি ছিল প্রভাবশালী। আসার মুহূর্ত থেকেই আমি এখানকার জীবনযাত্রা, সংস্কৃতি ও মানুষকে আপন করে নিয়েছিলাম। আমি এমন কিছু ভালো সতীর্থ ও সমর্থকদের সঙ্গে পরিচিত হয়েছি যারা আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন এবং আমি কেন এই খেলাটি ভালোবাসি, তা মনে করিয়ে দিয়েছিলেন।

আমার থাকার পুরোটা সময় আমি সম্পূর্ণ পেশাদার ছিলাম। আমি প্রশিক্ষণ নিয়েছি, প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং ক্লাবের সম্মানের প্রতি শ্রদ্ধা রেখে নিজেকে পরিচালিত করেছি। ফুটবলাররা মাঠে শুধু পারফরম্যান্সই করেন না, অঙ্গীকার, শৃঙ্খলা ও বিশ্বাসও দেন। বিনিময়ে মৌলিক বাধ্যবাধকতাগুলো অবশ্যই পূরণ করা উচিত।

Scroll to Top