
উৎসবের আনন্দ, বিদায়ের সুর আর প্রিয় দেবীকে ফিরে পাওয়ার প্রত্যাশা—এমনই আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়েছে এবারের শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন। ঢাকার ওয়াইজঘাট–সদরঘাট এলাকায় প্রতিমা বিসর্জনকে ঘিরে ভক্তদের চোখে ছিল বিদায়ের বেদনা, অন্যদিকে উৎসবের পরিসমাপ্তিতে ছিল আনন্দ ও আগামী বছরের অপেক্ষা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে আবারও ফুটে উঠল বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য চিত্র।



দেবী দুর্গাকে ঢোল বাজিয়ে স্বাগত জানায় দুই শিশু, চেহারায় বিষাদের চিহ্ন। ছবি: মাহমুদুল হাসান
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

