কম্পিউটার ও ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান পিসি স্পেশালিস্টের প্রতিনিধি ড্যানি উইলিয়ামস জানিয়েছেন, র্যামের দাম বাড়ার এই ধারা বছরজুড়েই অব্যাহত থাকতে পারে। সব র্যাম উৎপাদনকারীর ক্ষেত্রে পরিস্থিতি এক রকম নয়। যেসব প্রতিষ্ঠানের হাতে তুলনামূলক বেশি মজুত রয়েছে, তাদের ক্ষেত্রে দাম বেড়েছে দেড় থেকে দুই গুণের মধ্যে। তবে যেসব প্রতিষ্ঠানের মজুত কম, তারা দাম বাড়িয়েছে কয়েক গুণ পর্যন্ত।
চিপ ওয়ার বইয়ের লেখক ও প্রযুক্তি বিশ্লেষক ক্রিস মিলারের মতে, র্যামের চাহিদা বাড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এআই পরিচালনায় প্রয়োজনীয় উচ্চগতির র্যামের চাহিদা দ্রুত বেড়েছে। এর প্রভাব পড়েছে সব ধরনের র্যামের দামে।

