বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ঘিরে দারুণ সব আয়োজন করেছে ফিফা। ফাইনালে আমেরিকান ‘সুপার বোল’ স্টাইলের এক নজিরবিহীন হাফটাইম শো উপহার দিতে যাচ্ছে সংস্থাটি। রোববার খেলা শুরুর আগে ও খেলার মাঝের বিরতিতে দর্শকদের আনন্দ দিতে হাজির হবেন বিশ্বসেরা তারকারা। ম্যাচের হাফটাইমের বিরতি হবে ১৭ মিনিট।