বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় | চ্যানেল আই অনলাইন

ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড় মোহাম্মদ জোহাইবকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দলের শৃঙ্খলাভঙ্গের কারণে এ খেলোয়াড়কে ফেরত পাঠানো হয়েছে । জোহাইবের ফেরত পাঠানোর আরও তথ্য পরবর্তীতে জানানো হবে। তার দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছে দেশটির এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

যদিও এ ঘটনায় নিজের কোনো দোষ দেখছেন না আমিরাতের এ ওপেনার। জোহাইব অভিযোগ করেছেন তার ফিরে যাওয়ার ক্ষেত্রে প্রভাব রেখেছে তার জাতীয়তা। তার দাবি, টিম ম্যানেজমেন্টের সবাই ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি পাকিস্তানি। এ কারণেই তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এতে ইসিবির আনুষ্ঠানিক তদন্তের দাবি করেছেন ২৭ বর্ষী তারকা।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সূচির আগে এ ঘটনা দলের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে। তারকা ব্যাটার মোহাম্মদ ওয়াসিমের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে। দলে অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আলিশান শারাফু, হায়দার আলী, জুনায়েদ সিদ্দিকী এবং রোহিদ খান।

প্রথম ম্যাচের পর সংযুক্ত আরব আমিরাত যথাক্রমে ১৩, ১৬ এবং ১৮ ফেব্রুয়ারি কানাডা, আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার বিপক্ষে গ্রুপপর্বের বাকি খেলাগুলো খেলতে নয়াদিল্লি যাবে।

Scroll to Top