বিদেশে পালিয়ে থেকেও গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে তারা: রিজভী – DesheBideshe

বিদেশে পালিয়ে থেকেও গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে তারা: রিজভী – DesheBideshe


বিদেশে পালিয়ে থেকেও গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে তারা: রিজভী – DesheBideshe
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা,২০ নভেম্বর-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, বিদেশে পালিয়ে থেকেও তাদের সেই তৃষ্ণা আরও বেড়েছে। তাই বিদেশে অবস্থান করেও তারা এ দেশের গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিনের কবর জিয়ারত শেষে উপস্থিত নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ভারতে পালিয়ে থেকে অনুচরদের দিয়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছেন তিনি। তাঁর নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। খুনিদের বিচার হবেই।

কবর জিয়ারত কর্মসূচিতে রুহুল কবির রিজভীর সঙ্গে অংশ নেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তাঁরা একসঙ্গে নিহত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। জিয়ারত শেষে সোহেল ও শাহিনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় কবরস্থানে উপস্থিত স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

এস এম/ ২০ নভেম্বর ২০২৬

Scroll to Top