বিদেশি এজেন্টরা আমাদের দেশ চালাচ্ছেন না: ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

বিদেশি এজেন্টরা আমাদের দেশ চালাচ্ছেন না: ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্টে বলা হয়, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে তিন থেকে পাঁচ কোটি ব্যারেল তেল দেওয়ার কথা বলেছে। এ তেল উত্তোলন করার পর দেশটিতে রয়েছে। তিনি এই তেল বিক্রির অর্থ নিয়ন্ত্রণ করবেন, তা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে কাজে লাগাবেন। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটকে এই পরিকল্পনা ‘দ্রুত’ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন। জবাবে পরিচয় প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ওই তেল এরই মধ্যে উত্তোলন করে ব্যারেলে ভর্তি করা হয়েছে।

সেগুলোর বেশির ভাগ জাহাজে বোঝাই রয়েছে। পরিশোধনের জন্য এই তেল এখন উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন পরিশোধনাগারে নেওয়া হবে।

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণার পর যুক্তরাষ্ট্রে ব্যারেলপ্রতি তেলের দাম ১ ডলার কমে ৫৬ ডলারে দাঁড়িয়েছে। এখন যুক্তরাষ্ট্র যদি বাজারমূল্যে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কেনে, তাহলে তিন থেকে পাঁচ কোটি ব্যারেলের জন্য অতিরিক্ত ২৭৫ কোটি ডলার পর্যন্ত আয় করতে পারে কারাকাস। ভেনেজুয়েলা বর্তমানে প্রতি ব্যারেল তেল ৫৫ ডলারে বিশ্ববাজারে বিক্রি করে।

Scroll to Top